স্বপ্ন: কেন মানুষ স্বপ্ন দেখে? স্বপ্ন কি সত্যি হয়? স্বপ্ন ও ধ্যান -যোগ ।
স্বপ্ন-অনুভূতি-বিবেচনম্ শৃণুত ভক্তগণাঃ এতদ্ সনাতন বচনম্। স্বপ্নঃ অনুভূতিশ্চ দ্বয়ং অনিশ্চিতদর্শনম্।। অপ্রামাণিকে ভবতি দ্বয়ং মহাবিধ্বংসকম্॥ প্রামাণিকে ভবতি দ্বয়ং পরমসুখপ্রদম্॥ স্বপ্ন হলো ধারাবাহিক ছবি ও আবেগের এক সংকলন, যা ঘুমের সময় মানুষের মনে উদয় হয়। এগুলো কল্পনাপ্রসূত হতে পারে, অবচেতন মনের প্রকাশ হতে পারে, কিংবা দৈব সংযোগে সত্য হতে পারে। উদাহরণস্বরূপ, বিজ্ঞানী ডিমিট্রি মেন্ডেলিভ স্বপ্নের মাধ্যমে রাসায়নিক পর্যায় সারণি (Periodic Table) তৈরি করার ধারণা পেয়েছিলেন। স্বপ্ন নিয়ে দেওয়া তত্ত্বসমূহ: সনাতন ধর্ম (হিন্দুধর্মের অপর নাম) মতে, 1.স্বপ্ন হলো মানুষের ঘুমন্ত অবস্থায় অবচেতনভাবে অনুভব করা ঘটনা বা কল্পনার একটি প্রক্রিয়া। স্বপ্ন দেখার কারণ হল এই সময় মানুষের ইন্দ্রিয় গুলি ঘুমিয়ে থাকলেও মন ও বুদ্ধি তখনও জাগ্রত থাকে । মন ও বুদ্ধি মানুষের অবচেতন ইচ্ছা, অপূর্ণ বাসনা এবং তাদের সাথে সংযুক্ত ঘটনা , অভ্যন্তরীণ দ্বন্দ্ব ,এবং অনেক সময় দেবতাদের বার্তার প্রতিফলন ঘটায় । এরই নাম স্বপ্ন। 2.সক্রিয়করণ-সংশ্লেষণ তত্ত্ব (...