স্বপ্ন: কেন মানুষ স্বপ্ন দেখে? স্বপ্ন কি সত্যি হয়? স্বপ্ন ও ধ্যান -যোগ ।

 

স্বপ্ন-অনুভূতি-বিবেচনম্
শৃণুত ভক্তগণাঃ এতদ্ সনাতন বচনম্।
স্বপ্নঃ অনুভূতিশ্চ দ্বয়ং অনিশ্চিতদর্শনম্।।
অপ্রামাণিকে ভবতি দ্বয়ং মহাবিধ্বংসকম্॥
প্রামাণিকে ভবতি দ্বয়ং পরমসুখপ্রদম্॥


স্বপ্ন হলো ধারাবাহিক ছবি ও আবেগের এক সংকলন, যা ঘুমের সময় মানুষের মনে উদয় হয়। এগুলো কল্পনাপ্রসূত হতে পারে, অবচেতন মনের প্রকাশ হতে পারে, কিংবা দৈব সংযোগে সত্য হতে পারে।

উদাহরণস্বরূপ, বিজ্ঞানী ডিমিট্রি মেন্ডেলিভ স্বপ্নের মাধ্যমে রাসায়নিক পর্যায় সারণি (Periodic Table) তৈরি করার ধারণা পেয়েছিলেন।


স্বপ্ন নিয়ে দেওয়া তত্ত্বসমূহ:

সনাতন ধর্ম (হিন্দুধর্মের অপর নাম) মতে,

1.স্বপ্ন হলো মানুষের ঘুমন্ত অবস্থায় অবচেতনভাবে অনুভব করা ঘটনা বা কল্পনার একটি প্রক্রিয়া। স্বপ্ন দেখার কারণ হল এই  সময় মানুষের ইন্দ্রিয় গুলি  ঘুমিয়ে থাকলেও  মন ও  বুদ্ধি  তখনও  জাগ্রত থাকে । মন ও  বুদ্ধি মানুষের অবচেতন ইচ্ছা, অপূর্ণ বাসনা এবং তাদের সাথে সংযুক্ত ঘটনা , অভ্যন্তরীণ দ্বন্দ্ব ,এবং অনেক সময়  দেবতাদের বার্তার  প্রতিফলন ঘটায় । এরই   নাম স্বপ্ন। 

2.সক্রিয়করণ-সংশ্লেষণ তত্ত্ব (Activation-synthesis Theory):

ঘুমের সময় মস্তিষ্কের ব্রেইনস্টেম  এলোমেলো নিউরাল সংকেত তৈরি করে। আমাদের মস্তিষ্ক এই সংকেতগুলোকে অর্থপূর্ণ গল্প বা দৃশ্যে রূপান্তর করার চেষ্টা করে, যার ফলে স্বপ্ন তৈরি হয়।

3.ক্রমাগত সক্রিয়করণ তত্ত্ব (Continual Activation Theory):

এই তত্ত্বের মতে, স্বপ্ন মস্তিষ্কের ক্রমাগত সক্রিয়তা এবং তথ্য সংশ্লেষণের একটি ফলাফল।

4. প্রত্যাশা পূরণ তত্ত্ব (Expectation Fulfillment Theory):

 ঘুমের সময় অবচেতন মানসিক উত্তেজনা (যা পূর্বে প্রকাশিত হয়নি) স্বপ্নের মাধ্যমে মুক্তি পায়। অত্যধিক চিন্তা ও কল্পনা স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে তোলে, যা স্বপ্ন দেখার কারণ হতে পারে।

5.সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব:

স্বপ্ন মানুষের গোপন ইচ্ছা ও আবেগের প্রকাশ। তার মতে, এই ইচ্ছাগুলি সরাসরি প্রকাশ পায় না বরং প্রতীকী আকারে স্বপ্নের মাধ্যমে প্রতিফলিত হয়।


স্বপ্ন নিয়ে প্রশ্ন ও উত্তর

স্বপ্ন কী?

স্বপ্ন হলো মানুষের ঘুমন্ত অবস্থায় অবচেতনভাবে অনুভব করা ঘটনা বা কল্পনার একটি প্রক্রিয়া।

ভয়ানক স্বপ্ন দেখার কারণ কী?

1.মানসিক চাপ

2.উদ্বেগ বা ভয়

3.খারাপ অভিজ্ঞতা বা ট্রমা

4.ভগবানের ইচ্ছা।

মানুষ কতক্ষণ স্বপ্ন দেখে?

গড়ে একটি স্বপ্নের স্থায়িত্ব হয় ১০ থেকে ১৫ মিনিট। তবে সবচেয়ে দীর্ঘ স্বপ্নের স্থায়িত্ব হতে পারে ৩০ থেকে ৪৫ মিনিট।



স্বপ্ন দেখার সময় মানুষের কী হয়?

মানুষের ইন্দ্রিয় গুলি  ঘুমিয়ে থাকলেও  মন ও  বুদ্ধি  তখনও  জাগ্রত থাকে ।

হার্টরেট বেড়ে যায়।

রক্তচাপ বৃদ্ধি পায়।

কারা বেশি স্বপ্ন দেখেন?

১. প্রেগন্যান্ট মায়েরা।

২. অবসাদগ্রস্ত বা দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তিরা।

৩. রাতে তৈলাক্ত খাবার খেলে ঘুমের গুণমান কমে, ফলে বেশি স্বপ্ন দেখা যায়।

৪. মনের আকাঙ্ক্ষা বেশি থাকলে।

৫. মনের চিন্তা ও ভাবনা বেশি থাকলে।


স্বপ্ন দেখা কি ভালো?

হ্যাঁ, স্বপ্ন দেখার মাধ্যমে স্মৃতিশক্তি মজবুত হয়। আবেগের ভারসাম্য রক্ষা হয় এবং সৃজনশীলতার বিকাশ ঘটে। সারাদিনের তথ্য প্রক্রিয়াকরণের জন্য স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ।

মানুষ কখন বেশি স্বপ্ন দেখে?

সাধারণত ঘুমের শেষের দিকে বেশি স্বপ্ন দেখা যায়।

মানুষ কেন স্বপ্ন দেখে?

গভীর ঘুমের পর মানুষের ইন্দ্রিয়, মন সব ঘুমিয়ে যায়। স্বপ্ন অবস্থায়  মানুষের ইন্দ্রিয় গুলি  ঘুমিয়ে থাকলেও  মন ও  বুদ্ধি তখনও  জাগ্রত থাকে এবং  মন ও  বুদ্ধির  সাহায্যে স্বপ্ন তৈরি হয়। স্বপ্ন হলো মানুষের  আকাঙ্ক্ষা ও আবেগের প্রতিফলন এবং অনেক সময় (প্রমান সহিত ) ঈশ্বরের সংবাদ বাহক ।

 মানুষ স্বপ্ন দেখে মূলত নিম্ন লিখিত কারণগুলির জন্য —

১.স্মৃতি সংরক্ষণ: ঘুমের পর মস্তিষ্ক তথ্য প্রক্রিয়াকরণ করে এবং স্মৃতি সংরক্ষণ করে।

২.আবেগ ও মানসিক চাপ নিয়ন্ত্রণ: বিশেষত হিপোক্যাম্পাস এবং অ্যামিগডালা মস্তিষ্কের স্মৃতি ও আবেগ নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ অংশ, যা স্বপ্নের সময় সক্রিয় থাকে।

মানুষ কোন সময় বেশি স্বপ্ন দেখে?

ঘুমের সময় যদি কোনো শারীরবৃত্তীয় প্রয়োজন (যেমন জলপান বা প্রস্রাবের ইচ্ছা) অনুভূত হয়, তবে মস্তিষ্কে সংকেত পৌঁছায় এবং ঘুম হালকা হয়ে যায়। এ সময় বেশি স্বপ্ন দেখা যায়।

একই স্বপ্ন বারবার দেখার কারণ কী?

চরম আতঙ্ক, ইচ্ছা বা আসক্তি বারবার একই স্বপ্ন দেখাতে পারে।

মানসিকভাবে দুর্বল ব্যক্তিরা সাধারণত একই স্বপ্ন বেশি দেখেন।

আতঙ্ক বা চিন্তার কারণটি দূর হলে এই ধরনের স্বপ্ন দেখা বন্ধ হতে পারে।

ভগবানের ইচ্ছা।

অনেকে মনে করেন, স্বপ্নের মাধ্যমে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করা হয়। বার্তাটি বুঝে ফেললে এই স্বপ্ন দেখা বন্ধ হতে পারে।


স্বপ্ন কি সত্যি হয়?

শ্রীমদ্ভাগবত মহাপুরাণ (স্কন্ধ ৪, অধ্যায় ২৯) অনুযায়ী, অধিকাংশ স্বপ্ন মিথ্যা হয় এবং সেগুলোর বাস্তবতার সঙ্গে কোনও সম্পর্ক থাকে না। তবে কিছু স্বপ্ন সত্য ও বার্তাবাহী হতে পারে—বিশেষ করে সেইসব স্বপ্ন, যেখানে স্বপ্নদ্রষ্টা এমন তথ্য দেখেন যা তিনি পূর্বে জানতেন না, এবং পরবর্তীতে অন্য কোনও মাধ্যমে সেই তথ্য প্রতিপাদিত হয় /সত্য প্রমাণিত হয়।

স্বপ্ন  ও ধ্যান -যোগ ।

স্বপ্ন: স্বপ্ন হলো মানুষের ঘুমন্ত অবস্থায় অবচেতনভাবে অনুভব করা ঘটনা বা কল্পনার একটি প্রক্রিয়া।

যোগ :যোগের প্রকৃত অর্থ হলো জীবাত্মার সঙ্গে পরমাত্মার যুক্ত হওয়া, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে একত্ব লাভ।

ধ্যান হলো যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। যোগ হলো লক্ষ্য, আর ধ্যান হলো সেই লক্ষ্যে পৌঁছানোর একটি প্রধান সাধন-পদ্ধতি।

ধ্যান: সংসারিক স্থিতির-লয় ঘটিয়ে শুদ্ধ চেতনার উর্ধ্বগতি।

সংক্ষেপে মূল পার্থক্য

স্বপ্ন → অবচেতন মনের স্বতঃস্ফূর্ত গতি

যোগ → ঈশ্বরের সঙ্গে একত্ব লাভ।

ধ্যান হলো সেই লক্ষ্যে পৌঁছানোর একটি প্রধান সাধন-পদ্ধতি।

ধ্যান → সংসারিক স্থিতির-লয় ঘটিয়ে শুদ্ধ চেতনার উর্ধ্বগতি।

ধ্যান → সমাধি → সংসারিক স্থিতির-লয় → চেতনার ঊর্ধ্বগতি → ছায়াশক্তি → জ্যোতিঃশক্তি → অবাধশক্তি → ঈশ্বরের সাথে মিলন ও কথা-বার্তা।


Popular posts from this blog

মন ও চরিত্রের পবিত্রতা রক্ষা করার উপায়।

শিক্ষা, বিদ্যা ও বুদ্ধি: শিক্ষিত মানুষ চেনার সহজ উপায়।