মন ও চরিত্রের পবিত্রতা রক্ষা করার উপায়।
চরিত্রহনন–দমনম্ কামনা-বাসনা শক্নুবন্তি চরিত্র-হনম্॥ পতি-পত্নী শক্নুতঃ তস্য সর্বোত্তমং দমনম্॥ মানুষ যখন এই পৃথিবীতে জন্মায়, তখন তাদের মন গঙ্গা জলের মতো পবিত্র থাকে। নবজাতকের মন দেবশিশুর মতো নিষ্পাপ ও নির্মল হয়। এই নির্মল মনের সঙ্গে দেবশিশুর মনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যখন এই মানব শিশু ধীরে ধীরে বড় হতে শুরু করে, তখন পরিবার, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও সমাজের প্রভাব তার পবিত্র মনে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, হিংসা এবং ঘৃণার মতো আবর্জনা ঢুকিয়ে দিতে পারে। এর ফলে শিশুর পবিত্র মন নর্দমার মতো মলিন হয়ে যায় এবং তার স্বভাব খারাপ হয়ে যায়। । এভাবে দেবশিশু দৈত্য বা দানবে পরিণত হয়, আর মানুষ হয়ে যায় অমানুষ। মনে করি হেন কর্ম না করিব আর, স্বভাবে করায় কর্ম — কি দোষ আমার? মনকে অশুভ প্রভাব থেকে বাঁচানোর উপায়: নিজের ও সন্তানদের পবিত্র মনে অন্যদের দ্বারা কোনো নোংরা বা আবর্জনা প্রবেশ করতে দেবেন না। তাদের খারাপ সঙ্গ ও খারাপ মানুষের প্রভাব থেকে দূরে রাখুন। নিজেকে ও সন্তানদের মন পরিষ্কার রাখার চেষ্টা করুন। কারণ মন অপরিষ্কার হলেই মাথায় উল্টোপাল্টা চিন্তা বাসা বা...